পাকিস্তানে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন; মৃত্যু একজনের, আহত ১৮ জন

সকাল সকাল ডেস্ক

লাহোর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লাইনচ্যুত হয়ে গেল একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেন দুর্ঘটনায় চারটি বগি লাইনচ্যুত হয়ে গেলে একজনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার পঞ্জাব প্রদেশের লোধরান রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল।

ক্ষতিগ্রস্ত কোচ থেকে কমপক্ষে ১৯ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে একজনের মৃত্যু হয়। আরও দুই যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More