টাওয়ার ব্রিজের কাছে ছুরিকাঘাতে নিহত দুই

সকাল সকাল ডেস্ক

লন্ডন : ব্রিটেনের রাজধানী লন্ডনের টাওয়ার ব্রিজের কাছাকাছি এলাকায় ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। পুলিশ জানায়, লন্ডনের সাউথওয়ার্ক বরোতে টাওয়ার ব্রিজের কাছাকাছি একটি সরু রাস্তায় অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলেই ৫৮ বছর বয়সি এক জন পুরুষের মৃত্যু হয়। আর বছর ২৭–এর আরেকজন ব্যক্তি হাসপাতালে মারা যান। এছাড়া, ৩০ বছর বয়সি আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More