ঝাড়খণ্ডে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি বৃহস্পতিবার

সকাল সকাল ডেস্ক।

রাঁচি : ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় আগামী রবিবার (১৭ আগস্ট) পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সেই রাজ্যের আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝাড়খণ্ড রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বিগত ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়ওয়া জেলার বিষ্ণপুরে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৫৮.৩ মিমি। ভাণ্ডারিয়ায় ৪৩ মিমি, বড়গড়ে ৪২ মিমি, মনোহরপুরে ৩৪ মিমি, গুমলা জেলার চেনপুরে ৩৩ মিমি এবং মৈথন ডিভিসিতে ২৬ মিমি বৃষ্টি হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More