সকাল সকাল ডেস্ক।
রাঁচী, ২৪ জুন – কংগ্রেস ভবনে আয়োজিত জনতার দরবারে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংহ মোট ৬৩ জন মানুষের অভিযোগ শোনেন। কর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা যেমন– বহুদিন ধরে একজায়গায় কর্মরত অফিসারদের বদলি, গ্রামীণ সড়ক নির্মাণ ও চিকিৎসা পরিষেবার বিষয়ে তিনি আশ্বাস দেন।
এই কর্মসূচিতে কংগ্রেস রাজ্য সভাপতি কেশব মাহতো কমলেশ উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রতি সোমবার কংগ্রেস অফিসে এই ধরনের দরবার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্যাগুলির সমাধান সংক্রান্ত রিপোর্টও কংগ্রেস সদর দফতরে পাঠানো হচ্ছে।
মন্ত্রী জানান, জরুরি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং গুরুতর বিষয়গুলোতে জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থদের নির্দেশ দেওয়া হয়েছে। জনতার দরবারকে তিনি কংগ্রেসের সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
No Comment! Be the first one.