‘ধূমকেতু টু’ আটকানো যাবে না, মত কৌশিক গঙ্গোপাধ্যায়ের

সকাল সকাল ডেস্ক।

কলকাতা ; স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘ধূমকেতু’ ফের আলোচনায়। ছবিটি তৈরি হয়েছিল দশ বছর আগে, তবে মুক্তি পায় এবারই। দেব-শুভশ্রী অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির শেষে ‘কাহিনি অসমাপ্ত’ লেখা দেখে দর্শকদের মধ্যে প্রশ্ন জাগে—কবে আসবে ‘ধূমকেতু টু’?

সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমার কাজ ছিল কাহিনি অসমাপ্ত লিখে দেওয়া। সেটাই করেছি। তবে এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে মনে হয় না ছবির দ্বিতীয় ভাগ আটকে রাখা যাবে।”

দেব-শুভশ্রী বাংলা সিনেমার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা এখনও পর্যন্ত মাত্র ছ’টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই ছবির প্রচারে ব্যক্তিগত দূরত্ব ভুলে আবার একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট, তিনি দ্বিতীয় ভাগ করতে প্রস্তুত। তবে কবে শুটিং শুরু হবে, তা এখনও স্থির হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More