বয়স নিয়ে কটাক্ষে আঘাত, মুখ খুললেন মালাইকা অরোরা

সকাল সকাল ডেস্ক।

মুম্বাই ; নিজের শরীর ও ব্যক্তিত্ব নিয়ে সবসময়ই আত্মবিশ্বাসী থেকেছেন মালাইকা অরোরা। বডি পজিটিভিটি নিয়ে বলিউডে তিনি সবসময়ই উদাহরণ স্থাপন করেছেন। তবে সম্প্রতি তিনি জানালেন, বয়স নিয়ে হওয়া কটাক্ষ তাঁকে আঘাত করে।

৫১ বছর বয়সী এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “‘বুড়ি’ বলে ডাকা সত্যিই খুবই অসংবেদনশীল। মাঝে মাঝে এগুলোকে একেবারে উপেক্ষা করা যায় না। আমার কাছে বিষয়টা আবেগে আঘাত করে।” তিনি আরও যোগ করেন, “মানুষ বাইরের দিকটাই দেখে, ভাবে আমি সবসময়ই খুশি। কিন্তু অনেক সময় ভেতরে কিছু মন্তব্য আপনাকে ট্রিগার করতে পারে।”

তবে নেতিবাচক মন্তব্যকে শক্তিতে রূপান্তরিত করার কৌশল শিখে নিয়েছেন তিনি। মালাইকা বলেন, “এগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত—যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।”

নিজের ছেলে আরহানকে তিনি উল্লেখ করেছেন ‘সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম’ হিসেবে। মালাইকার ভাষায়, “ও সবসময় বলে—‘এতে কী হয়েছে মা? কেন তুমি প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমায় ইতিবাচকভাবে ভাবতে শেখায়।”

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More